বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলায় একই পরিবারের আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৭৬৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের বৃদ্ধ মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। হামলায় আহত ওই গ্রামের সাদির মিয়া জানান, একই গ্রামের আবুল খায়েরের সাথে তার বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বুধবার বিকেলে আবুল খায়েরের শিশু পুত্র সাদির মিয়ার পুকুরের গোসল করতে গেলে সাদির মিয়ার শিশু পুত্র বাধা দেয়। এনিয়ে উভয় পরিবারের মহিলাদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে উভয় পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে সাদির মিয়া বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। আবুল খায়েরের বাড়ির সামনে পৌছুলে প্রতিপক্ষের কয়েকজন সাদির মিয়ার উপর হামলা চালায়। এ সময় সাদির মিয়ার চিৎকারে তার মা, স্ত্রী, সন্তান ও ভাগ্নি ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে ৫জন আহত হয়। আহতদের মধ্যে সাদির মিয়ার মা সরুপা বেগম (৭৫), সাদির মিয়া, চঞ্চল মিয়া, সামিরুন বেগম (৩২) ও সাদির মিয়ার ভাগ্নি রিমা বেগম (১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com