বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ট্রেনের যাত্রীকে ধাক্কা ॥ ২ যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের অদূরে পাহাড়ি এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন থেকে ধাক্কা দিয়ে যাত্রীকে নিচে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন ট্রেন যাত্রীরা।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা রুটের ওই স্থানে এ ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হল- চট্টগ্রামের হাটহাজারী থানার রঙিপাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র নিজাম উদ্দিন (২২) ও কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের খোকন মিয়ার পুত্র ইমন মিয়া (২০)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মোঃ সাজিদুল হক দুই যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ট্রেনের যাত্রী ঢাকা উত্তরার মোঃ আকাশ ও মাধবপুর উপজেলার মোঃ রুবেলের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের ভিতরে তাদের মধ্যে ঝগড়া হয়। ট্রেনটি সাতগাঁও রেলস্টেশন অতিক্রম করে রশিদপুর স্টেশনের কাছাকাছি পাহাড়ি এলাকায় পৌঁছলে এক যাত্রীকে তারা ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। এ সময় দুই যুবককে আটক করে পুলিশ ফাঁড়ি সোপর্দ করেন অন্যান্য যাত্রীরা।
রশিদপুর রেলস্টেশনের মাষ্টার মাসুক আহমেদ বলেন, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের মাধ্যমে খবর পেয়ে পাহাড়ি এলাকায় লোক পাঠিয়েছিলাম। যাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছিল তার কোন সন্ধান পাওয়া যায় নি। তবে স্থানীয় পাহাাড়ি শ্রমিকরা আহত অবস্থায় এক যুবককে হেটে যেতে দেখেছেন।
এর রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন থেকে নিচে পড়া লোকটির কোন সন্ধান পাওয়া যায়নি বলেও জানান রেলওয়ে পুলিশ সাজিদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com