বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের বৃন্দাবন চা বাগান থেকে বিপুল পরিমান চোলাইমদসহ মাদক বিক্রেতা বাবুল বুনার্জী (২৭) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে ওই বাগানের দীলিপ বুনার্জীর পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান, বাবুল বুনার্জী দীর্ঘদিন যাবত ওই এলাকায় তার নিজ ঘরে চোলাইমদ তৈরী করে বিক্রি করে আসছে। গতকাল উল্লেখিত সময়ে তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুূল্য ১ লাখ ৪ হাজার টাকা। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com