বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে নুর আলম হত্যা মামলা ১৬ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের চাঞ্চল্যকর নুর আলম হত্যা মামলার ১৬ আসামীর জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ওই আসামীরা সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। এ নিয়ে ওই মামলার ১৮ আসামীকে কারাগারে প্রেরণ করা হল। কারাগারে প্রেরণকৃত আসামীরা হল, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের নিয়ামত উল্লার পুত্র আবেদ মিয়া, কনু মিয়ার পুত্র শাহাব উদ্দিন, রশিদ মিয়ার পুত্র রফিক মিয়া, আব্দুল নূর এর পুত্র আহাদ মিয়া, আব্দুল লতিফের পুত্র জাহাঙ্গীর মিয়া, বাবরু মিয়ার পুত্র জিতু মিয়া, আব্দুল মনাফের পুত্র জাহুরুল ইসলাম, রশিদ মিয়ার পুত্র সফিক মিয়া, আরজু মিয়ার পুত্র শাহ আলম, রাজা মিয়ার পুত্র শাহিদ মিয়া, কালা মিয়ার পুত্র মাসুক মিয়া, জলিল মিয়ার পুত্র আকলু মিয়া, মধু মিয়ার পুত্র শুকুর মিয়া, জব্বার মিয়ার পুত্র সিরাজ মিয়া, লিলা মিয়ার পুত্র আব্দুল হামিদ, কলমদর মিয়ার পুত্র তাজু মিয়া, জলিল মিয়ার পুত্র রাসেল মিয়া ও নাইওর মিয়ার পুত্র স্বপন মিয়া।
উল্লেখ্য, ২০১৭ সালের ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর নিখোঁজ হন নুর আলম। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার ২ দিন পর ১৪ অক্টোবর শনিবার সকালে নবীগঞ্জ উপজেলাধীন বিজনা নদীর পূর্ব পাশে গুঙ্গাজুড়ি হাওড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় নুর আলমের ক্ষতবিত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পরে ৩২ জনকে আসামী করে সংশ্লিষ্ট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত নুর আলমের মা ছোকেরা খাতুন।
মামলায় উল্লেখ করা হয়, “বিলের ব্যবসা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা বলে আসামী সানু মিয়া ও কনু মিয়া উল্লেখিত সময়ে বাড়ি থেকে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় নুর আলমকে। এরপর আসামীরা নুর আলমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়”। নিহত নুর আলম বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আগলাবাড়ি-কৃষ্ণনগর গ্রামের ময়না মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com