মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দলীয় রাজাকার ও মীরজাফরদেরকে প্রতিহিত করতে হবে-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, দলীয় বেঈমান, রাজাকার ও মীরজাফরদেরকে সনাক্ত করে প্রতিহিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতার সময় অনেক রাজাকার ও মীরজাফরদের আবির্ভাব ছিল। এখন আওয়ামীলীগে রাজাকার, মীরজাফররা সক্রিয়ভাবে ভুমিকা পালন করছে। তাই ঐ সমস্ত বেঈমানদের ব্যাপারে সজাগ থাকতে হবে। গত ২৩ মার্চ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদেরকে কঠোর প্ররিশ্রম করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। হবিগঞ্জ পৌর আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য প্রতিটি ওর্য়াড কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি গঠন করার জন্য নেতাকর্মীকে সোচ্ছার হওয়ার আহবান জানান। তিনি গত ২৬ মার্চ বুধবার রাতে জেলা আওয়ামীলী কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে আলোচনা সভায় পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি স্বপন লাল বণিক, সুজিত বণিক, যুগ্ম সাধারন সম্পাদক শড়খ শুভ্র রায়, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহ মাসুকুর রহমান, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, পৌর আওয়ামীলীগনেতা হাজী দুদু মিয়া, অ্যাড. সামছুল আলম উজ্জল, মো. মনির হোসেন খান, ফজলুল করিম প্রমূখ। এসময় উপ¯ি’ত ছিলেন পৌর আওয়ামীলীগ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com