বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে প্রবাসী হত্যাকারীদের গ্রেফতারে দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় দুবাই প্রবাসী শেখ ওয়াহিদ মিয়া (৪০) কে নৃশংসভাকে খুনের ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সহস্রাধিক নারী-পুরুষ ঢাকা সিলেট মহাসড়কে দাড়িয়ে মানববন্ধন করে। গত শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার পুটিজুরী বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত নিহত ওয়াহিদের ছয় বছরের মেয়ে মিনহা তার বুকে ফেস্টুন নিয়ে বলছে “আমার বাবা কবরে, সন্ত্রাসীরা কেন বাইরে বিচার চাই”। খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উত্তাল হয়ে পড়েছে পুটিজুরী বাজার। শুধু পুটিজুরী ইউনিয়নের লোকজনই নয়, পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে মিছিল সহকারী লোকজন এসে মানববন্ধনে যোগ দিতে দেখা গেছে। মানববন্ধনে নিহতের মা ও স্ত্রী অবুঝ সন্তানে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। কান্নায় ভেঙ্গে পড়েছেন মানববন্ধনে থাকা উপস্থিত লোকজন। তাদের একটাই দাবি সকল খুনিদের গ্রেফতার করে ফাঁসি দেয়া হউক। ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার নারী-পুরুষ বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়ে খুনিদের গ্রেফতার ও ফাঁসি চান।
পুটিজুরী ইউনিয়নের ছাত্র সমাজ, যুব সমাজ ও এলাকাবাসির উদ্যোগে অনুষ্টিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পুটিজুরী ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি শাহ্ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও শেখ আব্দুল মুমিনের পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ মিয়া, যুবলীগ পুটিজুরী ইউনিয়ন সভাপতি ফজলে এলাহি লুলু, যুবলীগ নেতা আব্দুল ওয়াহাব সবুজ, শেখ আব্দুল মোমিন, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি মোঃ রমজান আলী, সাবেক মেম্বার শুকুর খা, ওলামালীগ স্নানঘাট ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুল হক প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা। ২৪ ঘন্টার মধ্যে ওয়াহেদ মিয়াকে হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার করা না হলে প্রতিবাদ সভা এমনকি মহাসড়ক অবরোধের ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পুটিজুরী বাজারের একটি স্টলে শাহ নেওয়াজ হোসেন নামে এক ব্যক্তি দুবাই প্রবাসী ওয়াহিদ মিয়া (৪০) ও তার সহোদর কাওসার মিয়া (২৫) কে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়াহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং কাওসার ও আব্দুল আলীকে সিলেট প্রেরণ করেন। এ ঘটনায় পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ তারা মিয়াসহ ১৯ জনকে আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই ফারুক মিয়া। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতের পরিবারের চলছে শোকের মাতম। এতে এলাকার আকাশ বাতাস হয়ে উঠেছে ভারী। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, আসামিরা সবাই পলাতক, গ্রেফতারের সর্বাত্তক চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com