বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলে ১৪শ মানুষের মাঝে কুরবানীর মাংস বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৭৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউপিতে গত বৃহস্পতিবার দরিদ্র মানুষের মাঝে কুরবানীর মাংস বিতরন করা হয়। পইল সাহেব বাড়ী প্রাঙ্গনে স্থানীয় শহীদ এনাম স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এই কুরবানী প্রকল্পে সর্বমোট বত্রিশটি গরু কুরবানী দেয়া হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এর উৎসাহ ও নির্দেশনায় তুরস্কের সুনামধন্য এনজিও দিয়েনেত ফাউন্ডেশনের অর্থায়নে ১৪৫ টি দেশের দরিদ্র মুসলমানের জন্য ঈদ উপলক্ষ্যে এই বিশ্বব্যাপী আয়োজন করা হয়। মুসলিম-হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় পইল ইউপিতে এই প্রকল্প বাস্তবায়নের সার্বিক তত্বাবধানে ছিলেন শহীদ এনাম স্মৃতি সংঘের সভাপতি ও ৪নং পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। উল্লেখ্য কুরবানী ঈদের পরদিন অনুষ্ঠিত এই মানবকল্যানমূলক প্রকল্পে প্রায় ১৪০০ গরীব দুঃস্থ অসহায় মুসলমানের মধ্যে ১৮শ কেজি মাংস বিতরন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, মুসলিম-হ্যান্ডস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ গোফরান আহমেদ চৌধুরী ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ। কুরবানী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সৈয়দ মঈনুল হক আরিফ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই প্রকল্প আরো ব্যাপক আকারে উপহার দেয়ার জন্য দিয়েনাত ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com