বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে খালের পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একটি খালের পাড় থেকে অজ্ঞাত (২৫) অর্ধগলিত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাঘাসুরা গ্রামের অদূরে খামার খালের পাড় থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়ার মাধ্যমে খবর পেয়ে সকাল ৬টা ২০ মিনিটে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি এখানে এনে খালের পাড়ে ফেলে রাখে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। সুরতহাল প্রস্তুতকারী এসআই কামাল হোসেন জানান, উদ্ধার করা মৃত দেহটির প্রায় অর্ধগলিত। মুখ সহ শরীরের বিভিন্ন স্থান বিকৃত হয়ে গেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও লাশের পরিচয় নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com