বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ভেজাল বিরোধী অভিযান শরীফ স্টোর ও বনফুলসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বনফুল ও শরীফ স্টোরসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে গতকাল এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিভিন্ন বেভারেজ ও পানীয় পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের বাণিজ্যিক এলাকার বনফুলকে ৫ হাজার টাকা ও মের্সাস শরীফ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্টেডিয়াম এলাকায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার তৈরির অপরাধে সিটি ফ্রাইড চিকেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কোরবানি ঈদকে সামনে রেখে বিভিন্ন মশলা কারখানায় তল্লাশি অভিযান চালানো হয়। অধিদপ্তরের পক্ষ থেকে ভেজাল ও নি¤œমানের মশলা বিক্রি না করার জন্য কারখানা মালিকদের সতর্ক করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com