বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে এক ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে চুনারুঘাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত মস্তর মিয়া খাদেমের ছেলে মোঃ আফরোজ মিয়া খাদেম।
জানা যায়, গত সোমবার রাত অনুমান আড়াইটার দিকে উপজেলার গোছাপাড়া গ্রামের আমরোজ মিয়া খাদেমের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা গেইটের গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে মারধোর করে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ লাখ ২২ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী রুবেল মিয়া নামে এক ডাকাতকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেন। ধৃত ডাকাত রুবেল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন-ডাকাতদের গ্রেফতার করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com