বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ- সৈদপুর সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলা শিশুসহ ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১ টার সময় শেরপুর থেকে ইনাতগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস জিয়াপুর গ্রামের নিকটে এসে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে খাদে পানির মধ্যে পড়ে। এ সময় যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করেন।
আহতরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের সাবেক মেম্বার ইছমত আহমেদ (৪৮), তার ছেলে সোহাগ (১৬), মোস্তফাপুর গ্রামের রোসনা বেগম (৩০), শিউলি বেগম (২৮), রোমন মিয়া (২৩), রোমেল (১১), হ্যাপী বেগম (১২), জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের নুরেহা বেগম (৩২), তানজিদা বেগম (৯), তাওহীদ ৯ মাস, রাজনা বেগম (২৮)। অন্য আহতদের নাম জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com