শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে মিলাদ গাজীর প্রচেষ্ঠায় অস্বচ্ছল ব্যক্তিদেরকে অনুদানের চেক প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৬৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিলাদ গাজীর প্রচেষ্ঠায় অস্বচ্ছল ব্যক্তিদেরকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজীর বাবভবনে এ অনুদানে চেক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে প্রয়াত সংসদ সদস্য জননেতা দেওয়ান ফরিদ গাজীর তনয় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্ঠায় আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শাহনেওয়াজ মিলাদ গাজী এ চেক তুলে দেন। অনুদান প্রাপ্তরা হলেন, ৯নং বাউশা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দীপ্তেন্দু দাশগুপ্ত বিধুকে ৫০ হাজার টাকা ও ৬নং কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা এবং ১১নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের নোমান মিয়াকে ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক দেয়া হয়। চেক বিতরনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, যুবলীগ নেতা আজাদ মিয়া, ছাত্রলীগ নেতা নুরুল আহমদ রিয়ান সহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com