বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে স্কুল ছাত্রী শ্যালিকার আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে স্কুলছাত্রী শ্যালিকার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পানিউমদা ইউনিয়নের হর্তকীপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী নাম ছালেহা খাতুন (১৩)। তিনি বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের লিয়াকত আলীর মেয়ে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিলেন।
ছালেহার পিতা লিয়াকত আলী জানান, হর্তকি পাড়া গ্রামের আব্দুর রহমানের সাথে তার কন্যা হেলেনা আক্তারকে বিয়ে দেয়া হয়। মাসখানেক আগে হেলেনা সন্তান প্রসবকালীন সময় মারা যান। হেলেনার দুইটি শিশু সন্তানকে দেখাশুনার জন্য সালেহা খাতুন তার দুলাভাই আতাউর রহমানের বাড়িতে যান। গত বৃহস্পতিবার সকালে সালেহা হাসিখুশি অবস্থায় তার বাবার সাথে কথা বলে। দুপুর ১ টার সময় ফোন করে জানানো ছালেহা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং তার লাশ নবীগঞ্জ হাসপাতালে রয়েছে। এ খবর শুনে ছালেহার পিতাসহ স্বজনরা সাথে সাথে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে যান। সেখানে গিয়ে সালেহার লাশ দেখে তাদের কাছে রহস্যজনক বলে মনে হয়। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পুলিশ জানায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com