বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার অন্যতম আসামী ইকবাল হোসেন (৩০)কে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সে এনাতাবাদ গ্রামের রুনু মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এনাতাবাদ গ্রামের জনৈক স্কুলছাত্রী গত ৫ আগষ্ট বিকেলে স্কুল ছুটির পর বাড়ী ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের রুনু মিয়ার পুত্র ইকবাল ও মৃত গোলাম রব্বানীর পুত্র জাকারিয়া (রাজু) তাকে জোরপূর্বক ইকবালের ঘরে নিয়ে যায়। এ সময় তারা ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের কাছ থেকে ছাত্রীটি রক্ষা পায়। পরে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
গত বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করেন। অপর আসামী জাকারিয়া রাজু পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com