বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ৬০ গাড়ি আটক

  • আপডেট টাইম বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলায় ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। মঙ্গলবার ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে চুনারুঘাট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশে সমন্বয়ে চুনারুঘাট মধ্য বাজারে চেক পোস্ট বসিয়ে যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষাঙ্গিক কাগজপত্র যাচাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান, এসআই ওমর ফারুক, এসআই অলক বড়ুয়া, এসআই সজিব, এসআই নাজমুল হাসান সহ একদল পুলিশ। সারাদিন পুলিশের চেক পোস্টে ফিটনেসবিহীন, লাইসেন্স বিহীন অটো টেম্পু, মোটরসাইকেল, টমটম গাড়ি, সিএনজি অটোরিক্সা সহ প্রায় ৬০টি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রত্যেকটি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ সময় চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন গাড়ির চালক বা ট্রাফিক আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃংখলা বাহিনী। আমরা এখন ট্রাফিক রুলের কঠোর প্রয়োগে উদ্যোগ নিয়েছি। চুনারুঘাটে আগামী ১১ আগষ্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালিত হবে। অন্যদিকে লক্ষ্য করা যায়, গাড়ির কাগজপত্র যাচাইয়ের কারণে চুনারুঘাট পৌর শহরে অনেক সিএনজি অটোরিক্সা শূন্য হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com