শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে শৈল্পিক ডিজিটাল প্রিন্টার হাউজের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৬৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে ‘শৈল্পিক ডিজিটাল প্রিন্টার হাউজ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মুসলিম প্লাজায় ২য় তলায় এর উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শৈল্পিক ডিজিটাল প্রিন্ট হাউজের প্রোপ্রাইটর সৈয়দ আকিকুর রহমান মুবেদ ও পরিচালনায় ছিলেন চুনারুঘাট সিসিটিএন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, চুনারুঘাট সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক মোঃ জালাল উদ্দিন, এশিয়ান ব্যাংকের ম্যানাজার আজাদ, চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামসুল হক তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদ মিয়া, দলিল লেখক আব্দুল মুকিত, চুনারুঘাট ডিজিটাল সাইনটেক এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুমন, এম কে ব্যবস্থাপনা পরিচালক শাও নেওয়াজ প্রমূখ।
উল্লেখ্য, শৈল্পিক ডিজিটাল পিন্টার হাউজ’ এ ডিজিটাল ব্যানার, প্রেস্টুন, স্টিকার, মগ প্রিন্ট, ফটো পিন্ট, ক্রেস্ট প্রিন্টসহ আরোও অনেকই কাজ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com