শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাট প্রবাসির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ॥ ভাসুর আটক

  • আপডেট টাইম বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাইলগাছ গ্রামে সৌদি প্রবাসির স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকায় ভাসুর কাশেম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের হাজী মগল মিয়ার পুত্র। গত সোমবার দিবাগত রাত ১টার সময় এ ঘটনাটি ঘটে। তবে এ নিয়ে পরম্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। সৌদি প্রবাসী কাজল মিয়ার স্ত্রী ভিকটিম (৩০) জানান, ১০ বছর ধরে তার স্বামী সৌদি আরব থাকেন। তার দুইটি পুত্র সন্তান রয়েছে। ওইদিন রাত ১টার সময় কাশেম মিয়া তার ঘরে মেয়ের বিয়ের জন্য টাকা আনতে যায়। এক পর্যায়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। সাথে সাথে হাসিনা ও তার সন্তানরা কাশেমকে আটক করে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে আটক করে। পরে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই আলামিনের নেতৃত্বে একদল পুলিশ রাতেই কাশেমকে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকালে ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে। বিকেলে পুলিশ কাশেমকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এদিকে, ৬নং চুনারুঘাট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কাশেম জানান, ১০ বছর আগে তার ছোট ভাই কাজলকে ৫ ঘাতিয়া গ্রামের গণি মাস্টারের কন্যা হাসিনাকে বিয়ে করান। বিয়ের এক বছর পর তার ভাই সৌদি আরব চলে যায়। সম্প্রতি কাশেমের সৎ মা কে হাসিনা মারপিট করে আহত করে। এনিয়ে কাশেম তাকে গালিগালাজ করে। বিষয়টি এলাকার মুরুব্বিয়ানরা সমাধানও করে দেন। তা ছাড়া আগামী সোমবার তার দ্বিতীয় মেয়ে মুমিনা খাতুনের বিয়ের দিন ধার্য হয় উবাহাটা গ্রামের ইঞ্জিনিয়ার এক ছেলের সাথে। ঘটনার সময় কাশেম তার মেয়ের বিয়ের জন্য টাকা আনতে যায় তার কাছে। এ সুযোগে তাকে ফাসানো হয়েছে।
এ ব্যাপারে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান, মামলা হয়েছে এবং ধর্ষককে কারগারে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হবে। ডাক্তারী পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ হয়েছে কি না তা জানা যাবে। অপর একটি সূত্র জানায়, মঙ্গলবার দিনভর উভয় পক্ষের মধ্যে রফাদফা চলছিল। কিন্তু চুক্তিমত না হওয়ায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com