বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে স্বামী পরিত্যক্ত নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৪৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্বামী পরিত্যক্ত নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুমেনা বেগম (২২)। তিনি রাজাপুর গ্রামের কিরাম উদ্দিনের মেয়ে। তিনি প্রাণ আরএল কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল রোববার দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি ধানজমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রুমেনা বাড়িতেই ছিল। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন রুমেনার বাড়ি সংলগ্ন ঈদগাহের পাশের ধানের জমিতে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, যুবতিকে গলা কেটে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com