বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিএনপির ভরাডুবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪টি উপজেলা নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। ৪টি উপজেলার একটিতেও জয়ী হতে পারেনি বিএনপি। ৪টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে একটিতে স্বতন্ত্র, দু’টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তবে সান্ত্বনা হিসেবে ভাইস চেয়ারম্যান পদে ১টিতে বিএনপি জয়ী হয়েছে। ২টি জামায়াত ও ১টি আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২টি স্বতন্ত্র ও ২টি আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।
চতুর্থ দফায় জেলার সদর, নবীগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রতিটি উপজেলায়ই বিএনপি একক প্রার্থী দিলেও দলীয় অন্তর্দ্বন্দ্ব ও নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে আন্তরিক হয়ে কাজ না করার কারণে মারাত্মক ভরাডুবি হয়েছে। এর মধ্যে একটিতে জামানতই বাজেয়াপ্ত হয়েছে। শুধু নবীগঞ্জ ছাড়া অন্যগুলোতে দ্বিতীয় স্থানও পায়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা পর থেকেই নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলায় জামায়ত নেতা মাওলানা আশরাফ আলী ও আজমিরীগঞ্জ উপজেলায় জামায়ত নেতা আব্দুল হাই জয়ী হয়েছেন। ফলে তাদের মধ্যে আনন্দের শেষ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com