বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলে ফাহিমা হত্যাকান্ডের ঘটনায় মামলা ॥ আটক ২ জন কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে গৃহবধূর হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ে করা হয়েছে। গত শনিবার নিহত ফাহিমার বড় ভাই এড়ালিয়া গ্রামের মৃত মহুরম আলীর পুত্র আমির উদ্দিন বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক পইল গ্রামের জব্বার মিয়ার পুত্র খালেক মিয়া (৪২) ও একই গ্রামের আব্দুল সহিদের পুত্র শাহিন মিয়া। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে কয়েকজনকে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ৫ আগস্ট সকালে স্থানীয়রা টেনু মিয়ার পুকুর পাড়ে মুক্তার ঝোপে ফাহিমার লাশ পড়ে থাকতে দেখে। এ খবর পেয়ে ফাহিমার ভাইসহ স্বজনরা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, জুয়েল ফোন করে তাদেরকে বলেছে যে ফাহিমাকে সে হত্যা করেছে। বর্তমানে কুমিল্লা রয়েছে বলেও সে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com