বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফুরুক আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবাসহ ফুরুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলার ভাদিকারা গ্রামের চানপাড়ার মৃত আলফু মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় ১১ টার দিকে লাখাই থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ ভাদিকারা গ্রামে অভিযান চালায়। এ সময় ফুরুক মিয়ার ঘর থেকে ১৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, আটক ফুরুক মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে লাখাই থানায় মাদক আইনে মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com