শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইউসিসি হবিগঞ্জ শাখার ছাত্র পারভেজের ১ম স্থান অর্জন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে (মানবিক শাখা) ১ম স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি কোচিং সেন্টার (ইউসিসি) হবিগঞ্জ শাখার মেধাবী ছাত্র পারভেজ আহমেদ। গত ২১ মার্চ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পারভেজ আহমেদ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের ব্যবসায়ী জালাল উদ্দিন ও আফরোজা পারভীন এর ২য় সন্তান। পারভেজ বিবিএতে অধ্যয়ন করবে। সে বৃন্দাবন সরকারী কলেজ থেকে এইচ এস সি এবং উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।
ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক আবুল কালাম জানান, প্রতি বছরের ন্যায় হবিগঞ্জ শাখা এবছর ও ভাল ফলাফল অর্জন করেছে। পারভেজ ১ম স্থান অর্জন করে শুধু হবিগঞ্জ শাখার গৌরব বৃদ্ধি করেনি বরং জেলার গৌরব বৃদ্ধি করেছে। তিনি পারভেজ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ জনের মেধা তালিকায় স্থান পাওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনে হবিগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়–য়ার সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com