শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ঈদ উপলক্ষে পৌর এলাকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৭৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৬৮টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- আমি পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি রমজান মাসে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার আয়োজনের নিয়ম চালু করি। তার পর বছরে দু’টি ঈদে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের নিয়ম চালু করি। এ সকল কর্মকান্ড চালু করতে আমার পরিষদের সদস্যবৃন্দও স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করেন। মেয়র বলেন, অন্যরা যখন আমার ভাল কাজগুলো অনুস্বরনের চেষ্টা করেন তখন আমিও আনন্দিত ও উৎসাহিত হই। হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা সৈয়দ আজহার, মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা আবুল বাশার। বক্তারা পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ দিয়ে মেয়র ও পৌরপরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় পৌর এলাকার ৬৮ মসজিদের ৬ জন খতিব, ৬৮ জন ইমাম ও ৫২ জন মুয়াজ্জিনকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com