রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ॥ আজ মনসুর উদ্দিন ইকবালকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ সংবাদিকতার দিকপাল এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালকে সংবর্ধনা দিচ্ছে “হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম”। আজ মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে একই স্থানে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল হবিগঞ্জ সংবাদিকতার দিকপাল। তিনি প্রায় ৫০ বছর যাবত- সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতার মত মহান পেশায় দায়িত্ব পালন করে আসছেন। ১৯৬৮ সালে তিনি সাপ্তাহিক যুগভেরি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী “হবিগঞ্জ প্রেসক্লাব”। তিনি অত্যন্ত সুনামের সাথে একাধিকবার ওই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জেলা ও জাতীয় পর্যায়ের বহু স্বনামধন্য সাংবাদিকের হাতেকড়ি তার হাতেই। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশের বহুল প্রচারিত স্বনামধন্য পত্রিকা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com