বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ নৃত্যকুড়ি নৃত্যালয়ের ৮ শিক্ষার্থীর জাতীয় পুরস্কার অর্জন

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে বয়স ও বিষয় ভিত্তিক দেশ ব্যাপী নৃত্য প্রতিযোগিতা ২০১৮-তে অংশ গ্রহন করে হবিগঞ্জ নৃত্যকুড়ি নৃত্যালয়ের ৮ শিক্ষার্থী জাতীয় পুরস্কার অর্জন করেছে। গত শুক্রবার বিকেল ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা-তে বয়স ও বিষয় ভিত্তিক দেশ ব্যাপী নৃত্য প্রতিযোগিতা ২০১৮-এর আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এতে সারাদেশের ন্যায় হবিগঞ্জ নৃত্যকুড়ি নৃত্যালয়ের শিক্ষার্থীরা একক, দলীয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এর মধ্যে ‘ক’ বিভাগ (দলীয় লোক) নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সেরা ৫-এ জাতীয় পুরস্কার অর্জন করে হবিগঞ্জ নৃত্যকুড়ি নৃত্যালয়ের ৮ শিক্ষার্থী। এরা হল, রাজশ্রী দেবনাথ ভূমি, তাকওয়া দ্বীন সাইফ তোরসা, শুভশ্রী দাশ, শ্রেয়া দাশ তিথি, বিদুশী দাশ শ্যামা, মুন্নি আক্তার, মায়িশা আক্তার ও পুস্পিতা সরকার। এই পুরস্কার অর্জনে শিক্ষার্থীদের পরিবার ও হবিগঞ্জ নৃত্য কুড়ি নৃত্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক গৌতম দাশ সুমন সকলের প্রতি দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। শিক্ষার্থীদের প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন নৃত্য কুড়ি নৃত্যালয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ। এদিকে, ওই শিক্ষার্থীরা তাদের পুরস্কার অর্জনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com