রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শায়েস্তাগঞ্জে চাওয়ালপীর মাজার জিয়ারত করতে এসে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডে দাউদনগর গ্রামে চাওয়ালপীর মাজারে জিয়ারত করতে এসে গেদু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ ভক্তের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন চাওয়ালপীর মাজারে জিয়ারত করতে আসেন গেদু মিয়া। শুক্রবার সকালে গেদু মিয়া মাজার জিয়ারত শেষে নফল নামাজ পড়তে সেজদারত অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহত গেদু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের বাসিন্দা। চাওয়ালপীর মাজারের খাদেম মোঃ সাকিল মিয়া বলেন, মাজারে সে প্রতিদিন আসে জিয়ারতের জন্য। শুক্রবার নামাজ পড়া অবস্থায় মারা যান এবং এবং শায়েস্তাগঞ্জ থানাকে অবগত করি। নিহত গেদু মিয়ার পরিবারের লোকজন এসে লাশ বাড়ী নিয়ে যায়। পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে গেদু মিয়ার লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com