বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অজ্ঞাত ৪ মহিলা রোগীকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এতদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে ছিল অজ্ঞাত দুই মহিলা। এখন অজ্ঞাত আরও ৪ মহিলাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ বিপাকে পড়েছে। হাসপাতালে প্রবেশ করার সময় অন্য রোগী ও তাদের স্বজনরা দুর্গন্ধের কারণে নাকে রুমাল দিয়ে প্রবেশ করতে হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মোহনপুর এলাকা থেকে আরও অজ্ঞাত ২ মহিলাকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৪ অজ্ঞাত মহিলা রয়েছে। তাদের বয়স ৫০-৬০ বছর। তাদের কোন আত্মীয়-স্বজন খোঁজে পাচ্ছেনা। একটি মহল তাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন দানশীল লোকদের কাছ থেকে টাকা আত্মসাত করছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে অজ্ঞাত ২ মহিলা রয়েছে। এখন রয়েছে ৪ অজ্ঞাত মহিলা। ওই অজ্ঞাত ৪ মহিলাকেই হাসপাতালের বারান্দায় অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের আরএমও জানান, তারা ওয়ার্ডে থাকলে সারা ওয়ার্ড দুর্গন্ধ ছড়ায়। এতে অন্যরোগীরা বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হতে পারে। অপরদিকে সদর থানার ওসি জানান, আমরা বিভিন্ন মিসিং ডায়েরি দেখছি। কিন্তু তাদের কোন আত্মীয়-স্বজনের খোজ পাওয়া যাচ্ছেনা।
এদিকে তারা জানান, এই ৪ অজ্ঞাত মহিলাকে নিয়ে আমরা মহা বিপাকে আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com