বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে আবারো ডাকাতি নগদ টাকাসহ লক্ষাধিক টাকা লুট ॥ আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৭৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ক’দিনের ব্যবধানে বানিয়াচংয়ে আবারো ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চৌধুরীপাড়াস্থ অবনিশ কান্তি ভট্রাচার্য্যর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই রাতে একদল ডাকাত অবনিশ কান্তি ভট্রাচার্য্যর বাড়িতে হানা দেয়। ডাকাতরা বারান্দার গ্রিলের তালা ও মেইন ঘরের দরজার সিটকারি ভেঙ্গে ঘরে ঢুকে একে একে সবাইকে হাত-মুখ বেঁধে ফেলে এবং অবনিশ কান্তি ভট্রাচার্য্যকে ধাঁরালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। তখন তাকে বাচাতে আসলে অবনিশ বাবুর স্ত্রীকেও পিটিয়ে জখম করে তারা।
পরে ঘরে রক্ষিত তিনটি স্টিলের আলমিরা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা ও ৯টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল।
এদিকে আশিষ কান্তি ভট্রাচার্য্যর ছেলে পার্থ সারথী ভট্রাচার্য্য জানান, কোন কিছু বুঝে উঠার আগেই ৭/৮জন মুখোশ পরিহিত ডাকাত ঘরে ঢুকেই আমাদের পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে। ভাঙ্গতে শুরু করে সব আলমিরাসহ ড্রেসিং টেবিল। প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালায় ডাকাতরা। পরে স্বর্ণলঙ্কার, নগদ টাকা ও মালামাল রুটে নিয়ে নির্বিঘেœ ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে রাতেই বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৪নং ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি কাজল চ্যাটার্জি, পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত ফুয়াদ উল্লাহ খানসহ ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেও বানিয়াচংয়ে এক বাড়িতে ডাকাতি হয়েছে। কয়েকদিনের ব্যবধানের ডাকাতি সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন ডাকাতির ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। দ্রুত ঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com