বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জগতপুরে ডিবি পুলিশের সাড়াশি অভিযান ॥ ৩টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৮৩৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর গ্রামে অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদী উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় শামীম মিয়া (৩৭)কে গ্রেফতার করা হয়েছে। শামীম জগতপুর গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাদীর মধ্যে রয়েছে- ৩টি চায়না বন্দুক, ৬টি চায়না স্টিকার, ৫টি কাস্টার, ৯টি স্লিপার, ৩টি বাটি, ৭টি ব্যারেল ও ৫টি পাইপ গান তৈরীর পাইপ। এ ব্যাপারে ডিবির এসআই দেবাশীষ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সয়বাদের ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে এসআই আব্দুল করিম ও দেবাশীষ তালুকদারসহ একদল ডিবি পুলিশের সদস্য গতকাল বুধবার বিকেলে জগতপুরে শামীমের বাড়িতে অভিযান চালায়। এ সময় শামীমের ঘরের খাটের নীচ ও সানশীটের উপর রক্ষিত উল্লেখিত অস্ত্র ও অস্ত্র তৈরির সঞ্জামাদী উদ্ধার করেন। এ সময় পুলিশ শামীম মিয়াকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শামীমকে জিজ্ঞাসাবাদ চলছি। পুলিশ তার নিকট থেকে অস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে পুলিশ এগুবে।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত শামীমের বড় ভাই নোমান ২০১২ সালে অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com