বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ কলেজের অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ এর উপর বখাটে দিপন আহমেদ মুন্নার সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল নবীগঞ্জ কলেজের মারুফ-এনায়েত অডিটোরিয়ামে নবীগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ রেজাউল আলম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদ, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আক্কাছ মোল্লা, মোস্তফাপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুন নুর, তাহিরপুর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন তালুকদার, নহরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম, দারুল হিকমাহ দাখিল মাদ্রাসার সুপার লুৎফুর রহমান, আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মোল্লা, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক, প্রভাষক মুজতাহিদ উদ্দিন, আইডিয়াল উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির মিয়া, নবীগঞ্জ কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারী প্রভাষক ফজলে এলাহী মোঃ ফরহাদ, নবীগঞ্জ জে.কে. মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এ.টি.এম বশির আহম্মদ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার পান্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। সভায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে প্রতিনিধিত্ব করেন।
সভায় আগামী ২৮ জুলাই শনিবার নবীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষকদের কালো ব্যাজ ধারণ ও ৩০ জুলাই সোমবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন এবং ২ আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মুখে বখাটে মুন্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সকাল ১১:৩০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত মানববন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী পদক্ষেপ এর জন্য বেলা ১২:৩০ ঘটিকার সময় নবীগঞ্জ কলেজে আবারও মতবিনিময় সভায় মিলিত হয়ে সম্মিলিত শিক্ষক ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com