বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ১০ জন আহত ॥ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় লন্ডন প্রবাসী পরিবারের মহিলাসহ ১০জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করছেন হামলার শিকার পরিবারের লোকজন।
গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের লন্ডন প্রবাসী দিলবার হোসেনের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।
আহত লন্ডন প্রবাসী দিলবার হোসেন জানান, তার চাচা সোনা উল্লার বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে আছেন সৈয়দুল হোসেন নামে এক ব্যক্তি। কেয়ারটেকার সৈয়দুল হোসেনের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওই রাতে সৈয়দুল হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার (দিলবার হোসেন) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের লোকজনকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে দিলবার হোসেন জানান। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
হামলায় আহতদের মধ্যে লন্ডন প্রবাসী দিলবার হোসেন (৪২), লুবলি বেগম (৪০), নেপুর বেগম (৪০), মোস্তফা মিয়া (৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কলেজ ছাত্র সোহান মিয়া (২০) ও তফিন বেগম (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com