বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেবপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতিকে প্রাণনাশের হুমকি ॥ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ঢাকা- সিলেট মহা সড়কের দেবপাড়া সিএনজি ষ্টেশনের সামনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফজলুল করিম ফজলু। মুহিবুর রহমান রুকুতের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা তারা মিয়া, ইউপি সদস্য আব্দুল মুকিত, উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল মুহিত, ইউপি যুবলীগ সভাপতি শামীম আহমদ, শাহ ইকবাল আহমদ, খসরু আহমদ সাজু, শ্রমিক নেতা হেলাল আহমদ, কৃষকলীগ সভাপতি নজির মিয়া, ছাত্রলীগ নেতা আলী হোসেন, সুমন আহমদ প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসলাম উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি ডাঃ শ্যামল, সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা, ২নং ওয়ার্ড সহ সভাপতি আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড সহ সভাপতি আকলুছ মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারিক, ৭নং ওয়ার্ড সভাপতি মধু মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি আলমগীর মিয়া, কুরুশ মিয়া, যুবলীগ নেতা আলাউর মিয়া, জুয়েল মিয়া, ইকবাল মিয়া, নুরুল মিয়া, শাহ আশিক আলী, শাহ আবিদুর রহমান, শাহ জিতু মিয়া, শেফু মিয়া, মতলিব মিয়া, মজিদ মিয়া, শহিদ মিয়া, ছাত্রলীগ নেতা নুরুল আহমদ রিয়ান, দরবেশ মিয়া, ইউপি ছাত্রলীগ নেতা আলী হোসেন, শাহ সুমন আহমদ, লিটন দেব, ইমরান আহমদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে হুমকীদাতা মোস্তাকিম আলীকে গ্রেফতারের দাবী জানান। অন্যতায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।
উল্লেখ্য, মোঃ আব্দুল মুহিত চৌধুরী দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসায় বিগত ২৫ বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ওই মাদ্রাসার জায়গার প্রতি নজর পড়ে মোস্তাকিম আলম চৌধুরী নামে জনৈক ব্যক্তির। এতে সভাপতি বাধা দিলে মোস্তাকিম আলম ক্ষিপ্ত হয়ে মুহিত চৌধুরীকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com