বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়ক রাস্তা নয় যেন মরন ফাঁদ

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ নবীগঞ্জে এটি রাস্তানয় যেন মরণফাঁদ। নবীগঞ্জ পৌরসভার ব্যস্ততম শিবপাশা ওয়ার্ডের নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের পিচকার্পেটিং উঠে গিয়ে ছোটবড় গর্তে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দেখলে মনে হয় এ যেন সড়ক নয়, যেন মরণফাঁদ। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই নবীগঞ্জ পৌরসভার রুদ্রগ্রাম সড়কের অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে একটু বৃষ্টি হলেই খানাখন্দ পানিতে ভরে গিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘœ। জীবিকার তাগিদে বিপদের আশঙ্কা নিয়েই কয়েক শতাধিক সিএনজি চলাচল করছে এই সড়কে। মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিগত কয়েক বছর ধরে মেরামত না করায় শিবপাশার রুদ্রগ্রাম সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। জনবহুল এই রাস্তায় প্রতিদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, শ্রমজীবি এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার এলাকার কয়েকহাজার মানুষ যাতায়াত করে থাকেন।
উল্লেখ, নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের উপজেলা পরিষদ প্রাঙ্গনের রাস্তার ও বেহাল দশা দীর্ঘ দিনের। এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ উপজেলার বিভিন অফিসে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। দেখার যেন কেউ নেউ। তাই উপজেলা রাস্তা ও রুদ্রগ্রাম সড়কের দূরবস্থা নিরসনে জরুরী ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com