শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের কৃতিত্ব

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে জহুর চান বিবি মহিলা কলেজের কত্তত্বের দাবিদার হয়েছে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবস্থিত জহুর চান বিবি মহিলা কলেজটি ২০০৯ সালে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির প্রতিষ্টা করেন। বরাবরই এই কলেজ প্রতিষ্টার পর থেকেই ভালো ফলাফল করে আসছে। হবিগঞ্জের দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্টান হিসেবে নান্দনিক পরিবেশে এই প্রতিষ্টানটি তার স্বতন্ত্র বজায় রেখেছে। ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষায় এই কলেজ থেকে মোট ১৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ১৫৪ জন। পাসের হার ৮৯.৫৩%। এই প্রতিষ্টানটি হবিগঞ্জ জেলায় ২০১৮ সালের ফলাফলে সর্বোচ্চ পাসের হার এর সম্মান অর্জন করে। প্রতিষ্টানের এই ফলাফলের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি হবিগঞ্জ -৩ আসনের মাননীয় সাংসদ, আলহাজ্ব এড. মোঃ আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে কলেজ প্রতিষ্টাতা, গভর্ণিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা চেয়ে প্রতিষ্টানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com