মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে পৌরসভা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী মোহাম্মদ জালালের সঞ্চালনায় কর্মশালায় হজ্ব যাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা ঈসমাইল, মাওলানা নুরুল হক ও মাওলানা আব্দুল মতিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র (১) এটিএম সালাম, মাওলানা আব্দুর রক্বীব হক্কানী, মাওলানা কাজী হাসান আলী, মাওলানা এমদাদ উল্লাহ, আব্দুল মুহিত রাসেল, মাওলানা শাহ আলম, হাফিজ হাম্মদ চৌধুরী, কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক আলাউদ্দিন, প্যানেল মেয়র (৩) ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোঃ রোকেয়া বেগম, কাউন্সিলর যথাক্রমে কবির মিয়া, সুন্দর আলী, আব্দুস সালাম, জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com