বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট নিয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত সাগর দিঘীর উত্তর পাড়ের ঠিকাদার সাবাজ মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। ঠিকাদার সাবাজ মিয়ার স্ত্রী জানান, ওই রাতে ৮ থেকে ৯ জন মুখোশপড়া ডাকাত প্রথমে মেইন গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে। পরে একে একে সবকটি রুমে গিয়ে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। হাত, মুখ বেঁধে একটি রুমের মধ্যে আটকে রাখে সবাইকে। তখন ডাকাতরা ঘরের কোথায় কি আছে জানতে চায়। একপর্যায়ে ঘরের সবকিছু তছনছ করে ৯ ভরি সোনা ২ লাখ টাকা, দামী ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। তবে ডাকাতদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন সাবাজ মিয়ার স্ত্রী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাকি ডাকাতদেরও নাম জানা যাবে বলে জানান তিনি। তার স্বামীঠিকাদার সাবাজ মিয়া বাড়িতে ছিলেননা বলে জানান তার স্ত্রী। এদিকে ডাকাতির খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com