বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের চেক জালিয়াতির মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাহিন্দ ট্রাক্টর কোম্পানী কর্নফুলি লিঃ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ শাখার ম্যানেজার সেলিম রেজা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুলাই রাজশাহী জেলার কাঠাখালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, সেলিম রেজা উক্ত কোম্পানির ম্যানাজার থাকাকালীন সময়ে সুচিউড়া গ্রামের নজরুল ইসলাম মাহিন্দ্র ট্রাক্টর কিস্তিতে নেওয়ার জন্য তার অফিসে গেলে কোম্পানির নিয়মানুযায়ী ডাউন্ট পেমেন্টের জন্য, ৫টি খালি ব্যাংক চেক, ৬টি ১০০ টাকার ষ্টাম্প, ছবি, জাতীয় পরিচয়পত্র লাগবে জানালে নজরুল ইসলাম পুবালী ব্যাংক লি: সুতাং বাজার শাখার ৫টি খালি ব্যাংক চেক নং ৫১৫৩১০৩, ৫১৫৩১০৪, ৫১৫৩১০৫, ৫১৫৩১০৬,৫ ১৫৩১০৭ এবং ৬টি খালি ১০০ টাকার ষ্টাম্প তাকে দেয়। সেলিম রেজা চাকুরীচ্যুত হলে চেকও ষ্টাম্পগুলির কথা অস্বীকার করে। চেক গুলি উদ্ধারের জন্য বিজ্ঞ এডিএম কোর্টে নজরুল মামলা দায়ের করেন। মামলা নং-৯৭৮/১৭ইং। উক্ত মামলায় সেলিম রেজার বাড়িতে সার্চ ওয়ারেন্ট গেলেও চেক গুলি উদ্ধার করা যায়নি। তৎপর নজরুল বাদী হইয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল ২ আদালতে সেলিম রেজার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং সিআর ২৩/১৮ (চুনা)। উক্ত মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ওয়ারেন্ট ইস্যু করে। এর প্রেক্ষিতে গত ১২ জুলাই বৃস্পতিবার রাতে কাটাখালি থানা পুলিশ সেলিম রেজাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ লেনঞ্জাপাড়ার মোঃ কদর আলি আরও একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৭০/১৮ (চুনা)। শায়েস্তাগঞ্জ এলাকার বহুলোকের চেক সেলিম রেজা আত্মসাৎ করেছে বলে সূত্রে জানায়। সবাই প্রতারক সেলিম রেজার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com