মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের বিভিন্ন স্থানে নুরুল আমীন চৌধুরীর গণসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল আমিন চৌধুরী গতকাল শনিবার উপজেলার কুমড়ি, দূর্গাপুর, ইকরাম, বাল্লা, মধুপুর, উত্তর সাঙ্গরসহ এলাকার বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ করেন। পরে কুমড়ি বাজারে এক পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল হামিদ মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আমীন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল কাদির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন ফারুক, নাজমুল হোসেন, কামিউল আহমদ খান, যুবদল নেতা নাসের, রহমত, মহি উদ্দিন, লিটন, শাহনুর, রহমত, আকাশ, সেজু, আহমদ, বিএনপি নেতা চামির আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, তরুন প্রজন্মদলের জেলা আহবায়ক সারোয়ার আলম খান, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন আফরোজ, যুবদলের মাওলানা জাকারিয়া, আবুল হাসান, আব্দুল ওয়াদুদ, জাসাসের সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছির আহমদ বাবু, রায়হান প্রমূখ। সভায় বক্তারা আগামী উপজেলা নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com