মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে সেচের পাইপসহ দুই চোর আটক ॥ মামলা

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ৮৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সেচের চোরাই পাইপসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-বাহুবল উপজেলার বানিয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল আহাদ (২৫) ও আজমিরীগঞ্জ উপজেলার বনশিবপাশা গ্রামের মোঃ সোলেমানের ছেলে মোঃ জুলহাস উদ্দিন (৩৮)। পুলিশ জানায় গতকাল শনিবার সকালে চোরেরা পাইপ বহনকারী গাড়ি নিয়ে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করে। এ সময় গাড়ি থেকে সেচের পাইপ উদ্ধার করা হয়। আটক কৃতদেরকে মালামালসহ চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮০হাজার টাকা। তাদেরকে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com