বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুলতানশীতে সংঘর্ষে নিহতের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের সাহেব বাড়ি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে বাদশা মিয়া (৬০) খুনের ঘটনায় বর্তমান মেম্বার ফুল মিয়াসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত বাদশা মিয়ার ছেলে আজিজুর রহমান নজরুল বাদী হয়ে গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে গতকাল ময়না তদন্ত শেষে পুলিশ লাশ বাদশা মিয়ার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে। গতকাল রাত ৯টায় জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের সাহেব বাড়ি মসজিদে একই গ্রামের হারুন মিয়াকে ইমাম নিয়োগ করা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় বর্তমান মেম্বার ফুল মিয়া, ফজলু মিয়া, রাজু মিয়া, মজনু মিয়া, রুবেল মিয়ার পক্ষের সাথে সাবেক চেয়ারম্যান আমজাদ আলী, সাবেক মেম্বার ফিরোজ মিয়া, আব্দুল কাইয়ূম এর পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাদশা মিয়া ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com