বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি ॥ শিশুর গলায় ছুরি ধরে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে চম্পট

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সৌদি প্রবাসী মেম্বার পুত্রের বাড়িতে দু:সাহসিক চুরি হয়েছে। শিশু সন্তানের গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নিয়ে চম্পট দেয় চোরেরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মেম্বার আব্দুন নুরের ছেলে সৌদি প্রবাসী সাহেব আলীর বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে।
সাহেব আলীর স্ত্রী সূচনা আক্তার জানান, তার স্বামী থাকেন। দুই শিশু সন্তানকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। ওই তিনি দুই শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে একদল চোর বাহির থেকে দরজা খোলে ভেতরে ঢুকে। শব্দ শুনে সূচনা আক্তারের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তিনি চিৎকার দিলে তার শিশু সন্তান সিয়ামের গলায় ছুরি ধরে। সন্তানকে মেরে ফেলার ভয়ে সূচনা আক্তার নিরব থাকেন। পরে চোরেরা ঘর তছনছ করে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংঙ্কার ও দুইটি মোবাইল লুট করে নির্বিঘেœ চম্পট দেয়। চোরোর পালিয়ে যাওয়ার পর তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখেন। এ ঘটনার খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ওসি (তদন্ত) নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানান, ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। ওই চক্রটি জুয়া ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এ চুরির সাথে স্থানীয় চোরেরা জড়িত থাকতে পারে বলে এলাকাবাসী মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com