রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে মহিলাসহ তিন দালাল আটক ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫৩০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ হবিগঞ্জ শহরে ফার্মেসির দালালদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিদিনই গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল রোগী ও তার স্বজনরা নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। বিষয়টি পুলিশ প্রশানের নজরে আসলে অভিযান চালায় এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় মহিলাসহ তিন দালালকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মর্জিনা বেগম তাদেরকে অর্থদন্ড প্রদান করেন। আটককৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মরম আলীর ছেলে শাহিন মিয়া (৩৩), আটঘরিয়া গ্রামের মৃত ছোয়াব আলীর স্ত্রী লিজা আক্তার ওরফে সিতারা বেগম (৪২), বানিয়াচং উপজেলার কান্দিপাড়া কবিরপুর গ্রামের প্রসন্ন দাশের ছেলে অসিদ দাশ (৩৩)। গতকাল শনিবার দুপরে তাদেরকে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলে ৫ শত টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, হাসাপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দালালদের তালিকা এসেছে। তালিকা অনুযায়ীই এ অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com