মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আউশকান্দিতে এক কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বিষপান করে আত্মহত্যা করেছে ১৪ বছর বয়সী নিপা আক্তার নামের এক কিশোরী। সে আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছালিক মিয়ার মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই গ্রামের কৃষক ছালিক মিয়ার ১ম স্ত্রী মানষিক ভারসাম্যহীন অবস্থায় দিন যাপন করছেন। এমতাবস্থায় ছালিক মিয়া প্রায় ৫/৬ বছর পূর্বে আরেকটি বিবাহ করেন কুমিল্লা জেলায়। প্রথম স্ত্রী কন্যা নিপা দীর্ঘদিন ধরে তার নানা বাড়ি একই উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে বসবাস করে আসছিল। কিছু দিন পূর্বে মেয়েটি তার পিত্রালয়ে আসে। গত বৃহ¯পতিবার দিবাগত রাতে পরিবারের অগোচরে মেয়েটি বিষপান করে চটফট করতে থাকলে তাকে প্রথমে আউশকান্দি অরবিট হাসপাতাল ও পরে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে আত্মহত্যার কারন জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com