রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আওয়ামী লীগে ভোট দেয়ার কারণেই আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কারণেই মানুষ ফিরে পেয়েছে তাদের ভোটের অধিকার। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে। শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগর উদ্যোগে আগস্ট মাসে মাসব্যাপি শোক দিবসের কর্মসূচি গ্রহণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা মনে করেন-তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। যে কারণে তিনি সারাদেশের ইউনিয়ন পর্যাযের নেতাদের সাথে সভা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত প্রায় সাড়ে ৯ বছরে বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেখ হাসিনা সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে বিশে^র দরবারে এই দেশকে প্রতিষ্ঠিত করেছেন উন্নয়নের রোল মডেল হিসাবে। এ সময় তিনি হবিগঞ্জে তার মাধ্যমে সম্পন্ন হওয়া শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালের পরিচালনায় সভায় উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগর উদ্যোগে আগষ্ট মাসে মাস ব্যাপি শোক দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com