বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাদক নির্মূল সভায় ॥ মাদক ব্যবসায়ীর ব্যবসা ছাড়ার অঙ্গীকার

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৬৬৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক নির্মূলকে লক্ষ্য করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে অভিবাদন জানিয়ে গতকাল শনিবার সকালে চুনারুঘাট উপজেলার সদর ইউপির নরপতি গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর একাগ্রতা ও দৃঢ় ইচ্ছায় সভায় উপস্থিত হয়ে নরপতি গ্রামের মৃত আহাম্মদ উল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী আবুল কালাম (৩৫) মাদক ব্যবসার মতো ঘৃণিত কাজ চিরতরে পরিত্যাগ করার অঙ্গীকার ও তওবা করে। মাদক ব্যবসা থেকে কালামের সরে যাওয়ার ইচ্ছাকে ইতিবাচক মনে করছেন এলাকাবাসী।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এডঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাউছার উল গণি, শ্রীকুটা বাজার কমিটির সভাপতি এম এ মালেক, নরপতি আশা স্বাস্থ্য কমপ্লেক্সের এডমিনিস্ট্রেটর মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আলহাজ্ব আজগর আলী, দুলাল মিয়া, আব্দুল আলী, ব্যবসায়ী মোঃ মালেক চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা মাদকের কুফল বর্ণনা করে এলাকা থেকে মাদক নির্মূলে সংকল্পবদ্ধ হন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী মাদকমুক্ত দেশ গড়ায় অঙ্গীকার করেছেন। এভাবে যদি সকলেই সারা দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সোচ্ছার হন তবে মাদকমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com