বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ইয়াবাসহ জোসেন আহমেদ আটক

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার বিকালে শহরের ওসমানী রোড থেকে ২০ পিস ইয়াবাসহ জোসেফ আহমদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জোসেফ পৌর এলাকার আনমনু গ্রামের আব্দুর নুরের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িত বলে পুলিশ দাবী করছে। পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আনমনু গ্রামের জোসেফ আহমদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিনিয়ত ইয়াবা সেবনও করে। ফলে তার বেপরোয়া চলাফেরায় এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠে। গতকাল শনিবার বিকাল পৌনে ৬টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ অজিত রায়ের পেট্রোল পাম্পের সামনে ইয়াবা বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
এছাড়া নবীগঞ্জ শহরসহ শহরতলীর আশপাশ এলাকায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের অভয়ারান্য বিরাজ করছে। এরমধ্যে নোয়াপাড়া বরাক নগর, শেরপুর রোড, ছালামতপুর, আনমনু, তিমিরপুর, ওসমানী রোডসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের কেনাবেচা। অনেক মুখোশধারীরা এ সব ব্যবসার সাথে জড়িত বলেও অনেক অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com