বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের মোফাজ্জল হত্যার আসামী সিলেট থেকে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৬৮৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামের মোফাজ্জল (২০) হত্যাকান্ডের পলাতক আসামী জগলুল তালুকদার (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিলেট মহিলা কলেজের সামন থেকে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার তাকে গ্রেফতার করে। আটককৃত জগলুল আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ (বড়হাটি) গ্রামের শফিক মিয়ার ছেলে। সে আরও ৭টি মামলার আসামী।
আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় সিলেট মহিলা কলেজের সামনে অভিযান চালায় আজমিরীগঞ্জ পুলিশ। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গ, গত ২৭ জানুয়ারী মোফাজ্জল হত্যায় আজমিরীগঞ্জ থানায় নিহতের পিতা মন্তুরা মিয়া ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় মোফাজ্জলের পিতা মন্তুরা মিয়া বাদি হয়ে মামলা দায়ের করে। মামলার অপর আসামীরা হল- হাদিস মিয়া, আনারুল মিয়া, টিটন মিয়া, জসিম মিয়া, সুমারুক মিয়া, উস্তার মিয়া, সাগর মিয়া, আঙ্গুরা বেগম। এর আগে ২ আসামীকে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com