মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে বিদ্যুতের খুঁটি চাপায় শায়েস্তাগঞ্জের শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বানিয়াচঙ্গের পুকড়া এলাকায় বিদ্যুতের খুটি চাপা পড়ে নুর ইসলাম (২২) নামে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপারা গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র। গত বৃহস্পতিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই রাতে নিহত নুর ইসলাম একটি ঠেলা গাড়িতে করে বিদ্যুতের খুটি নিয়ে পুকরা গ্রামে যাচ্ছিলেন। গ্রামের সন্নিকটে পৌছুলে পথিমধ্যে ঠেলা গাড়িটি উল্টে যায়। এসময় তিনি বিদ্যুতের খুটি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে নিহত নুর ইসলাম পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়ে বাড়িতে নিয়ে দাফন করার প্রস্তুতি নেন। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিহতরে বাড়ি উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com