বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

কাজ চলমান রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সুখচর গ্রামে ২৮ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত লাইনের মাধ্যমে ৫১ পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে তিনি নারী নেত্রীসহ তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, সুখচর গ্রামবাসী বঞ্চিত ছিলেন। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে আসি। এ বরাদ্দে হপবিস লাইন নির্মাণ করেছে। আজ সবাইকে সাথে নিয়ে এ বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধনের মাধ্যমে ওয়াদা পূরণ করতে পেরেছি। এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়ন করার জন্য এসেছি। স্থানে স্থানে উন্নয়ন কাজ করেছি। এ কাজ চলমান রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে।
এ সময় উপস্থিত তৃণমূলের লোকেরা নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে নির্বাচন করার জন্য এমপি কেয়া চৌধুরীর প্রতি আহবান জানান। বিকেলে তিনি বাহুবল বাজারে গণসংযোগ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর মিয়া, বীরমুক্তিযোদ্ধা কাজল মিয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল মোচ্ছাব্বির শাহীন, যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম-আহবায়ক মোশাহিদ মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, আওয়ামী লীগ নেতা হাজী শামসু মিয়া, উপজেলা সন্তান কমান্ড আহবায়ক শামিমুর রহমান শামীম, যুবলীগ নেতা ফজল মিয়া, পারুল মিয়া, আহমদ হোসেন, আজাদ মিয়া, দক্ষিন ভবানীপুর একতা যুব সংঘ্যের সভাপতি মোঃ ফিরোজ মিয়া, ছাত্রলীগ নেতা হৃদয় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com