সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাজানে সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৭২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল মশাজান সেতু সংলগ্ন খোয়াই নদীর পূর্ব পাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে সভায় বক্তাগন বলেন ড্রেজার মেশিন দ্বারা অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের মাটি সরে গিয়ে গভীর খাদের সৃষ্টি হচ্ছে। ফলশ্র“তিতে বাঁধ ধ্বসে নদী ভাঙ্গনের ঘটনা ঘটছে। ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধ করা ব্যতীত নদী ভাঙ্গন রোধের বিকল্প নাই। তাই ভবিষ্যতে বালু মহাল ইজারা দানে আরো কঠিন শর্তারোপ ও সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা রাখতে জেলা প্রশাসনের প্রতি আহবান জানান। খোয়াই নদীর ভবিষ্যত সুরক্ষা ও নদী তীরবর্তী এলাকা সমূহের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী নদী সুরক্ষা আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ইউপি সদস্য রফিকুল ইসলাম দুদুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন হাজী আম্বর আলী, সিরাজ চৌধুরী, সুরুক মিয়া, আব্দুর রউফ, ফারুক মিয়া, বজলুর রশীদ, সাংবাদিক রহমত আলী, এডঃ শামসুল হক, আক্তার মিয়া, শহিদুর রহমান, রফিক সর্দার, মানিক মেম্বার, গেদা মিয়া, নুরুল ইসলাম মেম্বার, জিতু মিয়া, টেনু মিয়া, আবুল কালাম, দুলাল মিয়া, আব্দুল কাইয়ূম মেম্বার, মোঃ রফিকুল ইসলাম মেম্বার ও বাপা হবিগঞ্জের স্বেচ্ছাসেবক আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com